“ভারতকে ভয় পেও না, উইকেট নাও!”- অভিষেক শর্মাকে আউট করার মাস্টারপ্ল্যান দিলেন আখতার

আগামী রবিবার দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে দু’বার ভারতের কাছে হারের পর, পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার তাঁর দলকে ফাইনালের জন্য এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দলের উচিত ভারতের দাপট ভুলে নির্ভীকভাবে খেলা।

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর শোয়েব আখতার পাকিস্তান দলের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে ভারতের মতো দলকে হারানোর ক্ষমতা তাদের আছে। তবে আখতার পাকিস্তানের সেই মানসিকতার সমালোচনা করেছেন, যার কারণে তারা এই টুর্নামেন্টে দু’বার ভারতকে তাদের ওপর হাভি হতে দিয়েছে।

পিটিভি স্পোর্টসের শো ‘গেম অন হ্যায়’তে আখতার বলেন, “আমাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, যা ভারতের চারপাশে তৈরি করা হয়েছে, সেটাকে ভাঙতে হবে। ভারতেরও খারাপ দিন আসবে। আপনাকে সেই একই মনোভাব নিয়ে মাঠে যেতে হবে, যা আজ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। ভারতের সঙ্গে সরাসরি লড়াই করো।”

আখতার তাঁর বোলারদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন যে, তাঁরা যেন কেবল ২০ ওভার বল করার কথা না ভাবেন, বরং উইকেট নেওয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন। তিনি জোর দিয়ে বলেন, “যখন আপনি তাঁদের আউট করতে যাবেন, তখন ভারতও অনুভব করবে যে রান করার জন্য তাঁদের লড়তে হবে এবং তাঁরা কোনো ফ্রি রান পাবেন না।” শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফের গতির কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের কাছে বিশ্বের নাম্বার ওয়ান ফাস্ট বোলার রয়েছে, তাই তাঁদের ভয় পাওয়ার কোনো দরকার নেই।

আখতার বিশেষ করে ভারতের সর্বোচ্চ স্কোরার অভিষেক শর্মাকে দ্রুত আউট করার ওপর জোর দিয়েছেন। অভিষেক শর্মা সুপার ফোর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। আখতার সাফ বলেন, “আমাদের অভিষেককে আউট করতে হবে, ব্যস এটাই। তাঁর বিশ্বাস, অভিষেক প্রথম দু’ওভারের মধ্যে আউট হলেই ভারতের ওপর বড় চাপ সৃষ্টি হবে।