আজ থেকে শুরু পিতৃপক্ষ, এই ১৫ দিনে ভুলেও করবেন না ৫টি কাজ, না হলে ঘোর বিপদ

আজ, ৭ সেপ্টেম্বর, শুরু হল পিতৃপক্ষ। এই বিশেষ সময়কালে মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একই সঙ্গে চন্দ্রগ্রহণ এবং শনির বক্রী গতি এক অসাধারণ যোগ সৃষ্টি করেছে। হিন্দু ধর্মানুসারে, এই ১৫ দিনের সময়কাল পূর্বপুরুষদের উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়ে পূর্বপুরুষরা পৃথিবীতে তাঁদের বংশধরদের সঙ্গে দেখা করতে আসেন। তাই শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদানের মাধ্যমে তাঁদের আত্মাকে তৃপ্ত করা হয়, যার বিনিময়ে তাঁরা পরিবারকে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ দেন।
ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে পিতৃপক্ষ বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই ১৫ দিন কিছু কাজ করা থেকে বিরত থাকলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং বিপদ এড়ানো সম্ভব হয়।
পিতৃপক্ষে যে ৫টি কাজ করা থেকে বিরত থাকবেন:
শুভ কাজ ও নতুন উদ্যোগ: পিতৃপক্ষের সময় নতুন কোনো কাজ বা শুভ অনুষ্ঠান, যেমন- বিবাহ, গৃহপ্রবেশ বা অন্য কোনো উৎসব পালন করা উচিত নয়।
বিনিয়োগ এবং কেনাকাটা: এই সময় নতুন কোনো সম্পত্তি কেনা বা তাতে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। গয়না, নতুন পোশাক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী কেনা এই সময়ে শুভ বলে মনে করা হয় না।
আমিষ ও নেশাজাতীয় দ্রব্য ত্যাগ: পিতৃপক্ষে আমিষ খাবার, অ্যালকোহল এবং যেকোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বর্জন করা উচিত। এটি আধ্যাত্মিক শুদ্ধির জন্য অত্যন্ত জরুরি।
চুল-নখ কাটা থেকে বিরত থাকুন: এই সময়ে সাধারণত চুল ও নখ কাটা অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এমনটা করলে পূর্বপুরুষদের প্রতি অসম্মান দেখানো হয়।
তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন: বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। এই সময়ে রাতে ভ্রমণ করাও এড়িয়ে চলা উচিত। এছাড়াও, শ্রাদ্ধের জন্য তৈরি খাবার পূর্বপুরুষদের উৎসর্গ করার আগে নিজেরা খাবেন না।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি প্রচলিত হিন্দু শাস্ত্রের উপর ভিত্তি করে রচিত। TV9 Bangla এই তথ্যের কোনো দায় বহন করে না।