ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে চুমু দিলে বাড়বে স্বামীর আয়ু

সব পুরুষই হয়তো স্ত্রীকে ভালোবেসে কপালে চুমু দেন! কারণ ভালোবাসা প্রকাশের অন্যতম এক মাধ্যম হলো চুম্বন। চুমু যে কোনো সম্পর্ককে আরো গভীরে যেতে সাহায্য করে। জানলে অবাক হবেন, চুম্বনেরও অনেক উপকারিতা আছে।
বিশেষজ্ঞদের মতে, চুম্বনের ফলে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে যায়। ফলে ঐ ব্যক্তি আনন্দিত হয় ও তার মন ভালো থাকে। জার্মানির একদল ফিজিশিয়ান ও বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে আসে, চুম্বনের ফলে পুরুষের আয়ু বেড়ে যেতে পারে অন্তত পাঁচ বছর।

তাছাড়া আরো জানা যায়, অফিস যাওয়ার আগে যে স্বামী নিজের স্ত্রীকে গুডবাই কিস করে যান, তারা অন্যান্যদের তুলনায় ২০ থেকে ৩৫ শতাংশ বেশি অর্থ উপার্জন করেন।

এই অধ্যয়নের প্রধান গবেষক ড. আর্থার সাজবোর মতে, চুম্বনের ফলে মানসিক প্রশান্তি বেড়ে যাওয়াই ইতিবাচকভাবে দিন শুরু হয়। যারা চুম্বন করেন না, তারা আত্মবিশ্বাসের অভাব নিয়েই ঘর থেকে বের হন।

জানেন কি, চুম্বন শরীরের নানান অঙ্গের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এটি জীবনকাল পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আরো যেসব উপকারিতা আছে চুম্বনে-

>>> একটি দীর্ঘ চুম্বন ১০০ শতাংশ ক্যালোরি বার্ন করে। দিনে তিন বার চুম্বন করলে ১.৩৫ কেজি ওজন কমতে পারে।

>>> অস্ট্রেলিয়ার গবেষকদের সমীক্ষায় জানা গেছে, দীর্ঘক্ষণ চুম্বনে হৃদগতি নিয়ন্ত্রণ করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে।

>>> চুম্বনের সময় মুখের সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। ফলে রক্ত চলাচল বাড়ে। এ কারণে বলিরেখা দূর হয়।

>>> চুম্বন রক্তে আইজিই অ্যান্টিবডির বৃদ্ধি কমিয়ে দেয়। এই অ্যন্টিবডিগুলেঅ হিস্টামিন নিঃসৃত করে। হিস্টামিন হাঁচি ও চোখে জল আসার মতো সমস্যার জন্য দায়ী।

>>> ফুসফুসের জন্যও উপকারী চুম্বন। গবেষকদের মতে, চুম্বনের পর ফুসফুস সাধারণের চেয়ে তিন গুণ বেশি কাজ করে। যা প্রতি মিনিটে ৬ ইনহেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *