CORONA: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, জেনেনিন কেমন আছে আজকের ভারত

দৈনন্দিন কমছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৬৯ জন। সোমবার যা ছিল ৫ হাজারের সামান্য বেশি। সেই তুলনায় প্রায় হাজার খানেক কম মঙ্গলবারের দৈনিক সংক্রমণ।

এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ২৫ হাজার ২৩৯ জনের বেশি করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টাতেই টিকা পেয়েছেন ৩০ লক্ষের সামান্য বেশি মানুষ। দেশে এখনও পর্যন্ত কোরোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৫ কোটি ২৬ লক্ষের বেশি।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেশন-এ বাড়ছে ভিড়। তাই প্রাথমিক অবস্থায় আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *