OMG! স্ত্রীর কলিজা ব্যাগে নিয়ে ঘুরছিল ‘খুনি’ স্বামী, বাংলায় ফের হাড়হিম কাণ্ড?
August 22, 2025

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দি গ্রামে শুক্রবার সকালে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে তাঁর কলিজা ব্যাগে ভরে গ্রামে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপালি রায় (৪৫)। তার স্বামী রমেশ রায়-এর বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে কাজের জন্য বাইরে থাকে এবং মেয়ে বিবাহিত। তাই রমেশ ও দীপালি বাড়িতে একাই থাকতেন।
আজ সকালে রমেশকে কাঁধে একটি ব্যাগ নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বেশ কিছু বাড়িতে গিয়ে ব্যাগ খুলে তার ভেতরের জিনিস দেখান। সেখানে তারা মানুষের কলিজা দেখতে পান। এই দৃশ্য দেখে আতঙ্কিত গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে রমেশ সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ দীপালির বাড়িতে গিয়ে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। বাড়ির ভেতরে রক্তের বন্যা বইছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে দীপালির দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন।
পুলিশ অভিযুক্ত রমেশ রায়কে খুঁজে বের করে তাকে আটক করেছে। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই রোমহর্ষক ঘটনায় গোটা গ্রাম স্তম্ভিত।