‘বিয়ে হয়ে গিয়েছে, দুটো বাচ্চার মা…’! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে বেফাঁস দেব

সম্প্রতি সঙ্গীত বাংলার একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা ও প্রযোজক দেব তার আসন্ন সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। এই সিনেমায় নয় বছর পর দেব এবং শুভশ্রীর জুটি বড় পর্দায় ফিরেছে। তবে সাক্ষাৎকারে দেবকে যখন প্রশ্ন করা হয়, যদি ২০২৫ সালে ‘ধূমকেতু’ মুক্তি পেত, তাহলে কি তিনি শুভশ্রীকে কাস্ট করতেন, তার উত্তরে দেব যা বলেছেন, তাতে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রশ্নের উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।”
তিনি আরও বলেন, “আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হতো কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই ইনোসেন্ট কাজ না করতো তাহলে আমাকে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।”
তবে দেব এও বলেছেন যে, যেহেতু তিনি শুভশ্রীকে কথা দিয়েছিলেন তার প্রযোজনার প্রথম ছবিতে তাকেই নেবেন, তাই হয়তো তিনি কথা রাখতেন। তবে যদি চরিত্রটি শুভশ্রীর বয়সের সঙ্গে মানানসই না হতো, তাহলে হয়তো তাকে প্রধান চরিত্রে না নিয়ে অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো।
দেব-শুভশ্রী জুটি যতই সফল হোক না কেন, দেবের এই মন্তব্য অনেক ভক্তকে হতাশ করেছে। নেটপাড়ার বাসিন্দারা মনে করছেন, ২০২৫ সালে যদি শুভশ্রীর বয়স বাড়ে, তাহলে দেবের বয়সও তো ততটাই বেড়েছে! অনেকে আবার মন্তব্য করেছেন, যদি দেব শুভশ্রীর বদলে রুক্মিণীকে নিতেন, তাহলে হয়তো ছবিটি কেউ দেখতে যেত না।
সাধারণভাবে, দেবের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অধিকাংশই সহমত পোষণ করেননি।