দেবের সঙ্গে সানি লিওনির ‘মাখোমাখো’ রোমান্টিক মুহূর্ত, সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টলিউড সুপারস্টার দেবের কর্মজীবনের এখন সোনালি সময় চলছে। সম্প্রতি তার অভিনীত ‘ধূমকেতু’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, যা দশ বছর পর দেব-শুভশ্রী জুটিকে আবার পর্দায় ফিরিয়েছে। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবের আরও একটি ভিডিও, যেখানে তাকে বলিউড অভিনেত্রী সানি লিওনির সঙ্গে রোম্যান্টিক ডান্স করতে দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেবকে সাদা কোট-প্যান্টে এবং সানি লিওনিকে ছাই রঙের শিফন শাড়িতে দেখা যাচ্ছে। দেবের জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ এর তালে তাদের রোম্যান্টিক নাচ মুগ্ধ করেছে দর্শকদের। ভিডিওতে মনামী ঘোষ এবং মিঠুন চক্রবর্তীকে মুগ্ধ হয়ে তাদের নাচ দেখতেও দেখা যায়। তবে এটি কোনো নতুন ভিডিও নয়। এটি আসলে চার বছর আগে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বের একটি পুরনো ভিডিও। সেই সিজনের বিচারকের আসনে ছিলেন দেব নিজেই।

 

View this post on Instagram

 

A post shared by Anamika Adhikari Antu (@devsanamika)

‘ধূমকেতু’ ছবির সাফল্যের পর থেকেই দেবকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘ দশ বছর পর শুভশ্রীর সঙ্গে তার জুটি ফিরে আসায় দর্শকরা সিনেমা হলে ভিড় জমাচ্ছেন। এই ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই হাউজফুল যাচ্ছে।

‘ধূমকেতু’-র অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি সম্প্রতি দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজারও মুক্তি পেয়েছে। টিজারে দেবের নতুন লুকস দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি এই দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ধূমকেতু’-র সাফল্যের পর দেব এবং তার টিম আশা করছেন, চার বছর পর পুজোয় মুক্তি পাওয়া ‘রঘু ডাকাত’ও বক্স অফিসে একই রকম সফলতা নিয়ে আসবে।