যৌন চাহিদা মেটাতে পথকুকুরের সঙ্গে সঙ্গমে লিপ্ত যুবক! তরুণের কীর্তি দেখে শিউরে উঠলেন সকলে, অতঃপর….

খাবারের লোভ দেখিয়ে পথকুকুরের সঙ্গে জোর করে সঙ্গম করার অভিযোগে উত্তর প্রদেশের লখনউয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার ভিডিও তার বন্ধু তুলেছিল এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গোমতিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, গত ৭ই আগস্ট ‘আসরা, দ্য হেল্প হ্যান্ডস’ নামে একটি সমাজসেবী সংস্থার পক্ষ থেকে গোমতিনগর পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত সোনু বিশ্বকর্মা (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করে।

এনজিওটির প্রেসিডেন্ট চারু খারে জানিয়েছেন, অভিযুক্ত সোনু খাবারের লোভ দেখিয়ে কুকুরটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে সেটির সঙ্গে যৌন হেনস্থা করে। পথচলতি কিছু মানুষ এই দৃশ্য দেখে ফেলেন এবং প্রতিবাদ শুরু করলে সোনু সেখান থেকে পালিয়ে যায়।

জানা গেছে, সোনুর বন্ধু এই অমানবিক ঘটনার ভিডিও তুলে রেখেছিল, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি সকলের নজরে আসে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

প্রসঙ্গত, পথকুকুরের সঙ্গে জোর করে সঙ্গমের ঘটনা এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে। ২০২৩ সালে মহারাষ্ট্রের নাগপুর এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে একই ধরনের অপরাধের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও এর পুনরাবৃত্তি ঘটেই চলেছে।