জঙ্গলে ঘাপটি মেরেছিল..! পুলিশ খবর পেতেই যা হলো? ডাকাতির ছক গেল ভেস্তে

একটি বড় ডাকাতির পরিকল্পনা সফল হওয়ার আগেই তা ভেস্তে দিল ধুবুলিয়া থানার পুলিশ। ব্যাঙ্ক, গয়নার দোকান অথবা কোনো বাড়িতে ডাকাতির ছক কষছিল একদল কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

পরিত্যক্ত হাসপাতালে দুষ্কৃতীদের আনাগোনা
পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা দুষ্কৃতীরা ধুবুলিয়ার পরিত্যক্ত টিবি হাসপাতালের পেছনের জঙ্গলে জড়ো হয়েছিল। সেখানেই তারা ধুবুলিয়া এলাকায় একটি বড় ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ দল সেখানে অভিযান চালায়।

পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে পরে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে যে, নদিয়া জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলার দুষ্কৃতীরা এই পরিকল্পনার জন্য এখানে একত্রিত হয়েছিল। ধৃতদের নিজেদের হেফাজতে রেখে বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ধুবুলিয়া পুলিশ।