ফের প্রেমের জোয়ারে ভাসছেন ধনুষ! জানেন দক্ষিণী তারকার নতুন প্রেমিকা কে?

ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দক্ষিণী সুপারস্টার ধনুষের প্রেম জীবন নিয়ে নানা জল্পনা চলছে। এবার নতুন করে ইন্ডাস্ট্রির অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ‘রাঞ্ঝানা’ খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন ধনুষ। সেখানেই তাঁদের দু’জনকে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, ম্রুণালের ‘সন অফ সর্দার’-এর প্রিমিয়ারেও মুম্বইতে পৌঁছেছিলেন ধনুষ। এই ঘটনাগুলিই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
গুঞ্জনপাড়ার মতে, ধনুষ এবং ম্রুণাল দু’জনেই এই মুহূর্তে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। এর পর থেকেই তিনি একা ছিলেন। তবে নতুন করে ম্রুণালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। এই বিষয়ে যদিও ধনুষ বা ম্রুণাল কেউই এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।