নির্জন রাস্তায় বোরখা পরিহিত মহিলার স্তন খামচে ধরল যুবক! অতঃপর….

এক মহিলাকে যৌন হেনস্তা করার অভিযোগে অভিযুক্ত যুবককে ‘এনকাউন্টার’ করে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার মোরাদাবাদের গোল কুঠিওয়ালিতে এই ঘটনা ঘটে, যেখানে বোরখা পরা এক মহিলার স্তন খামচে ধরার অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীর ওপর পেছন থেকে এসে হামলা চালায় এক যুবক। সে হঠাৎ করে তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার স্তন খামচে ধরে। মহিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে যুবকটি দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আদিল সইফিকে শনাক্ত করা হয়।

অভিযুক্ত আদিল সইফিকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ তাকে থামাতে গুলি চালায়, যা তার পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘এনকাউন্টার’ দাওয়াই হিসেবে পরিচিত কঠোর পদক্ষেপেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় আহত আদিল হাসপাতালে চিকিৎসাধীন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে। তার পাশে দুই পুলিশকর্তা দাঁড়িয়ে আছেন। এই ভিডিওটি পুলিশের দ্রুত এবং কঠোর পদক্ষেপের একটি দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে। এই ঘটনা যোগীরাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।