ভোটার তালিকায় আপনার নাম আছে তো? কীভাবে জানবেন ভাবছেন, তাহলে এভাবে চেক করুন

সম্প্রতি বিহারে ‘Continuous Revision’ (CR) প্রক্রিয়ার মাধ্যমে ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নামও খসড়া তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে লালু প্রসাদ যাদব এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গেও বিজেপি CR প্রক্রিয়ার দাবি তুলেছে, যা রাজ্যের বহু মানুষের মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি করেছে।
যদি পশ্চিমবঙ্গে সত্যিই CR প্রক্রিয়া শুরু হয়, তবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজে পাওয়ার পদ্ধতি সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সেই প্রক্রিয়াটি নিচে বিস্তারিত জানানো হলো।
অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা ডাউনলোড
প্রথমে https://voters.eci.gov.in/download-eroll এই লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর আপনার রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা এবং SIR 2025 নির্বাচন করে ক্যাপচা পূরণ করুন।
নির্দিষ্ট পার্ট নম্বর এবং পার্ট নাম নির্বাচন করতে হবে।
‘ডাউনলোড’ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকাটি ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুসারে আপনি আপনার নামটি খুঁজে নিতে পারবেন।
সরাসরি অনলাইনে নাম খোঁজার পদ্ধতি
https://www.nvsp.in ওয়েবসাইটে গিয়ে ‘ভোটার লিস্ট সার্চ’ অপশনে ক্লিক করুন।
আপনার নাম, বয়স এবং জেলা নির্বাচন করে সার্চ করুন।
বুথ, সিরিয়াল নম্বর এবং EPIC নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন।
মোবাইল অ্যাপ ব্যবহার করে তথ্য পাওয়া
‘ভোটার হেল্পলাইন’ অ্যাপটি ডাউনলোড করুন।
‘ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করুন।
আপনার নাম অথবা EPIC নম্বর ব্যবহার করে সার্চ করুন।
SMS-এর মাধ্যমে তথ্য পাওয়ার পদ্ধতি
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে EPIC নম্বরটি টাইপ করুন।
এই মেসেজটি 7738299899 নম্বরে পাঠান।
যদি আপনার নাম তালিকায় থাকে, তাহলে প্রয়োজনীয় তথ্য চলে আসবে।
সার্বিক পদ্ধতি
প্রথমে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/-এ যান।
সেখানে গিয়ে ‘electors’ অপশনে ক্লিক করুন।
‘search name in voter list’-এ ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।
সেখানে আপনার EPIC নম্বর এবং রাজ্য নির্বাচন করতে হবে। ভাষা পরিবর্তনেরও বিকল্প থাকবে।
ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করুন।
তারপর ‘সার্চ বাই ডিটেলস’ অথবা ‘সার্চ বাই মোবাইল’ অপশনে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।