OMG! মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, গ্রেফতার করল পুলিশ, চাঞ্চল্য ঘটনায়

শিলিগুড়ির এনজেপি (নিউ জলপাইগুড়ি) এলাকায় এক মর্মন্তুদ ঘটনা সামনে এসেছে, যেখানে এক ১৩ বছরের নাবালিকা মেয়ে তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে এবং তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করার পর জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘৃণ্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এনজেপি থানা এলাকার এক মহিলা দ্বিতীয়বার বিবাহ করেন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে। মহিলার আগের পক্ষের এই নাবালিকা মেয়েটি তাদের সঙ্গেই থাকত। কয়েকদিন আগে কিশোরীর মা কাজের সূত্রে বাড়ির বাইরে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেই সুযোগে বাড়িতে ফাঁকা থাকার সুযোগ নিয়ে সৎ বাবা নাবালিকাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।
ভয়ে প্রথমে নির্যাতিতা এই ঘটনা কাউকে জানায়নি। তবে, পরে সে তার দাদু ও দিদার কাছে সব খুলে বলে। নাতনির মুখে এই মর্মান্তিক ঘটনা শুনে দাদু-দিদা আর দেরি করেননি। তারা অবিলম্বে এনজেপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে এবং গত শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা আরও অভিযোগ করেছে যে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে তার গায়ে হাত দিত।
গণমাধ্যমের সামনে এসে মেয়েটির দাদু তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “নাতনির সঙ্গে যা হয়েছে, তার কোনও ক্ষমা হয় না। নাতনি আমাদের সবটা জানানোর পর আমরা পুলিশের দ্বারস্থ হই। জামাই এমন ঘটনা ঘটাবে তা কল্পনাও করিনি। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই ঘটনাটি মেনে নিতে পারছি না আমরা।” এই ঘটনার পর নির্যাতিতার মা-ও তার মেয়ের জন্য সুবিচার চেয়েছেন।
এই ঘটনা আবারও সমাজে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছে স্থানীয় সমাজকর্মী ও সাধারণ মানুষ।