Starlink এর হাইস্পিড ইন্টারনেট পৌঁছাবে ঘরে ঘরে! ফ্রিতে ইন্টারনেট পাবেন মানুষ? জানুন সমস্ত তথ্য

ভারতে আসতে চলেছে ইলন মাস্কের বহুল আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Starlink। জোর গুঞ্জন— শুরুতেই দেশের বহু এলাকায় স্টারলিঙ্ক নাকি বিনামূল্যে হাইস্পিড ইন্টারনেট দিতে চলেছে, ঠিক যেমনটা জিও করেছিল তার যাত্রার শুরুতে। ফলে ভারতের টেলিকম ক্ষেত্রে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন।
দীর্ঘদিন ধরে ভারতের দুর্গম, প্রত্যন্ত এবং পাহাড়ি এলাকাগুলি ইন্টারনেট পরিষেবার বাইরে ছিল। মোবাইল টাওয়ার না থাকা, দুর্বল সিগন্যাল— সবই অতীত হতে চলেছে। কারণ স্টারলিঙ্ক প্রযুক্তি কোনও মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করে না। সোজা স্যাটেলাইট থেকে ব্যবহারকারীর বাড়িতে পৌঁছবে ইন্টারনেট।
সূত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ভারতে চালু হয়ে যেতে পারে এই পরিষেবা। ইতিমধ্যেই ৬,০০০-এরও বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে স্পেস এক্স (SpaceX)। এই স্যাটেলাইটগুলিই কাজ করবে ‘ডিজিটাল ইন্ডিয়া’র মেরুদণ্ড হয়ে।
স্টারলিঙ্ক ভারতীয় বাজারে প্রবেশের জন্য কেন্দ্রীয় টেলিকম দফতর থেকে ছাড়পত্র পেয়েছে। অনুমান করা হচ্ছে, পরিষেবা চালু হওয়ার আগে প্রাথমিকভাবে এক মাসের জন্য গ্রাহকদের দেওয়া হতে পারে ফ্রি হাই-স্পিড ইন্টারনেট। যদিও অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে একাধিক সূত্র বলছে এই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সংস্থাটি।
কেন এত উত্তেজনা স্টারলিঙ্ক নিয়ে?
মোবাইল টাওয়ার ছাড়াই ইন্টারনেট
দুর্বোধ্য গ্রামে-গঞ্জে পৌঁছাবে দ্রুতগতির কানেকশন
হোম সেট-আপ করলেই চলবে— কোনও জটিলতার প্রয়োজন নেই
যাত্রা শুরুর পর এক মাস ‘ফ্রি ট্রায়াল’ পেলে সাধারণ মানুষের কাছে এটি এক বিশাল সুবিধা হবে
বিশেষজ্ঞদের মতে, স্টারলিঙ্ক ভারতের প্রতিটি মানুষের ডিজিটাল প্রবেশাধিকারে নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই প্রযুক্তি এসে পৌঁছলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং কৃষিক্ষেত্রেও ইন্টারনেটের অভাব ঘুচে যাবে।
স্টারলিঙ্কের আসা মানে শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়— এটা ভারতের ডিজিটাল পরিকাঠামোর জন্য এক নতুন সূচনা। বহু গ্রামীণ মানুষ যাঁরা এখনও পর্যন্ত ডিজিটাল পরিষেবা থেকে বঞ্চিত, তাঁদের জন্য এটি হতে চলেছে স্বপ্নপূরণের মতো। আর যদি প্রথমে ফ্রি পরিষেবা দেওয়া হয়, তাহলে তো তা নিঃসন্দেহে সোনায় সোহাগা।