কুকুরের দুধ পান করছেন মহিলা! ‘কন্টেন্ট’ নিয়ে তীব্র সমালোচনা নেটিজেনদের

বিশ্ব দুধ দিবসে (World Milk Day) প্রাণী অধিকার সংস্থা PETA (People for the Ethical Treatment of Animals) ইন্ডিয়ার একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনে এক মহিলাকে কুকুরের দুধ পান করতে দেখা যাচ্ছে, যা নিরামিষাশী জীবনযাপন এবং প্রাণীহত্যা বন্ধ করার বার্তা দিতে গিয়ে পুরোপুরি ‘বুমেরাং’ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

PETA ইন্ডিয়ার ইন্সটাগ্রামে পোস্ট করা এই বিজ্ঞাপনটিতে একটি ছবির সাথে লেখা রয়েছে। PETA-র দাবি, আমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, মুম্বাই, নয়ডার মতো শহরগুলিতে বিলবোর্ডের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দুধ এবং দুগ্ধজাত পণ্য তৈরি করতে গিয়ে প্রাণীদের প্রতি যে নৃশংসতা চালানো হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলা হয়েছে, গরু কখনোই দুধ তৈরির মেশিন নয়। তাদের দুধ গরুর সন্তানের অর্থাৎ বাছুরের জন্যও।

বিজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, অনেক ক্ষেত্রেই বাছুর তার মায়ের দুধ পানের সুযোগ পায় না। ব্যবসার খাতিরে বেশিরভাগ দুধই দোহন করে নেওয়া হয়। PETA গরুর মতো প্রাণীর প্রতি সন্তানের সঙ্গে এই অবিচারকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়েছিল। কিন্তু তাদের এই বিজ্ঞাপন, বিশেষ করে কুকুরের দুধ পান করা মহিলার ছবিটিই সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

নেটিজেনদের একাংশ এই বিজ্ঞাপনের তীব্র সমালোচনা করেছেন। অনেকেই এটিকে ‘বোকা বোকা কন্টেন্ট’ বলে আখ্যা দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘নিরামিষাশী বা ভেগানিজমের প্রচার করার আরও নানা পথ হতে পারত। এভাবে একটা ছবি বানানোর কোনো মানে হয় না। কুকুর কথা বলতে পারে না। নয়তো তারাও হয়তো বলত, এরকম ছবির কোনো মানেই দাঁড়ায় না।’ আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘এর মাধ্যমে ঠিক কী বার্তা দেওয়া হচ্ছে, সত্যিই বুঝতে পারছি না। বাছুরের জন্য আপনারা দুঃখিত এটা মেনে নিলাম। তাহলে কুকুরের সন্তানের জন্য দুঃখ কেন নয়? মানুষের জন্য যদি কুকুরের দুধ বিক্রি করা হয়, তাদের সন্তানদের কী হবে?’

 

View this post on Instagram

 

A post shared by OfficialPETAIndia (@petaindia)

তবে, কেউ কেউ PETA-র এই বিজ্ঞাপনের পক্ষেও দাঁড়িয়েছেন। তাদের মতে, ছবির চেয়ে পরিস্থিতি এবং বার্তার ওপর জোর দেওয়া উচিত। একজন লিখেছেন, ‘যদি এই ছবিটা সত্যিই বিরক্তিকর হয়, তার মানে বাস্তবটা সত্যিই বিরক্ত বাড়ানোর মতোই। আমরা অন্য বিষয়গুলোর সঙ্গে অভ্যস্থ। কিন্তু বাস্তব ভেবে দেখলে, যেকোনো পশুর দুধ পানই একইরকম অস্বস্তিকর। পেটা শুধু ভাবতে বলছে।’

বিতর্ক যাই হোক না কেন, PETA-র এই বিজ্ঞাপনটি যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তা বলাই বাহুল্য।