The kapil sharma show : ‘এটা আমার শো, আমি আবার ফিরে আসব’, বললেন ক্রুষ্ণা

কিছুদিন আগে ভারতের স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা ক্রুষ্ণা অভিষেক ‘দ্য কপিল শর্মা শো’-এর আসন্ন তৃতীয় সিজনে অংশ না নেওয়ার কথা বলেছিলেন। তবে সম্প্রতি তিনি বলেছেন যে এটা তাঁর শো এবং তিনি আবার ফিরে আসবেন।

গত বুধবার (৩১ আগস্ট) ক্রুষ্ণাকে তাঁর স্ত্রী কাশ্মীরা শাহের সঙ্গে দেখা গিয়েছিল। তখন কমেডি শোয়ের তৃতীয় সিজনে তাঁর উপস্থিতি ঘিরে বিতর্ক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন, ‘এসব কিছুই না।

আজ রাতে আমি আর কপিল একসঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছি। জানি না এই গুজবগুলো আমাকে এবং কপিলকে নিয়ে কেন হচ্ছে! আমাদের মাঝে কোনো সমস্যা নেই। আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। এটা আমার শো (দ্য কপিল শর্মা শো) এবং আমি আবার ফিরে আসব। ’

গত মাসে ক্রুষ্ণাকে ‘দ্য কপিল শর্মা শো‘তে তাঁর উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি এটা করছেন না। চুক্তির সমস্যা রয়েছে। পরে জানা গেছে, আর্থিক চুক্তির জন্যই তিনি শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

‘দ্য কপিল শর্মা শো’তে তাঁর স্বপ্নার চরিত্রটি বেশ জনপ্রিয়। তাকে সেই চরিত্রে আবারও পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *