ফের উপত্যকায় শ্রমিকের উপর হামলা, আহত এক পরিযায়ী শ্রমিক
September 2, 2022

ফের উপত্যকায় নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা। জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের উপর হামলা চালালো জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। আহত ওই শ্রমিক বাঙালি বলেই জানা গিয়েছে। তাঁর নাম মুনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা।
এদিন সকালেই আচমকা ওই শ্রমিকের উপর হামলা করে জঙ্গিরা। তাঁর উপর গুলি চালায় জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে বেরিয়ে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। পুলিশ ঘাটস্থলে এসে আহত শ্রমিককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়।
জঙ্গি হামলায় আতঙ্ক ছড়িয়েছে উপত্যকা জুড়ে। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। বিশাল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।