স্টেশনে ঢুকছে ট্রেন, হঠাৎ উল্টে পড়ে গেলেন যুবক, জওয়ানের তৎপরতায় বাঁচল প্রাণ! দেখুন ভিডিও

ভিড় ঠাসা প্ল্যাটফর্ম, স্টেশনে ঢুকছে ট্রেন। এমন সময়ে রেললাইনে হঠাৎ উল্টে পড়ে গেলেন এক যুবক। তাকে বাঁচাতে বিন্দুমাত্র দ্বিধা না করে রেললাইনে ঝাঁপ দিলেন কর্তব্যরত এক জওয়ান। ততক্ষণে ট্রেনের গতিতে রাশ টানেন চালক। এক অলৌকিক দক্ষতায় প্রাণে বাঁচলেন ওই যুবক! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি স্টেশনে।

দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা?
জানা গেছে, উদ্ধার হওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। রেললাইনে পড়ে যাওয়ার কারণে তিনি আহত হয়েছিলেন। এটি নিছকই দুর্ঘটনা ছিল নাকি আত্মহত্যার চেষ্টা, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জওয়ানের এই সাহসিকতা এবং ট্রেন চালকের তৎপরতায় এক নিশ্চিত দুর্ঘটনা থেকে বাঁচল একটি প্রাণ। এই ঘটনা আবারও রেলওয়ে কর্মীদের কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।