BigNews: কুণালের মামলা, এবার হাইকোর্টে যাবেন শুভেন্দু অধিকারী
September 1, 2022

শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ। কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ২২ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে।
সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতেই আদালতে মানহানির মামলা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ।
আদালতে ব্যাক্তিগত হাজিরা থেকে ছাড়ের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্কশাল আদালত পরিবর্তে হাজিরা দেওয়ার নির্দিষ্ট দিন জানিয়ে দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন।