আমি চিরকাল থাকবো না, তাই নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

তৃণমূলের আগামী প্রজন্ম নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, ‘আমি চিরকাল থাকবো না, তাই নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি।’ রাজনৈতিক মহলের মত, কারও নাম না করে পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল সুপ্রিমো।

আগামী দিনে দল এবং রাজ্যের ব্যাটন যে তিনি ‘যুবরাজ’-এর হাতেই তুলে দিতে চান, সেটাই হয়তো স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অন্যান্য নেতারাও। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ভালো বক্তৃতা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই বলেছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে। নোটিস ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এবার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে। ওকেও নোটিস ধরিয়ে দেখুক দু’বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *