18তম আইপিএল-এ জয়ের মুকুট জিতল RCB, শুভেচ্ছা জানাল বলিউড তারকারা

অবশেষে ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘আই সালা কাপ নামদে’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে ১৮তম আইপিএল-এর শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মঙ্গলবার, ৩ জুন ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি ঘরে তুলল। এই ঐতিহাসিক জয়ের পর উত্তর থেকে দক্ষিণের তারকারা বিরাট কোহলি-সহ গোটা টিমকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন।

তারকাদের উচ্ছ্বাস ও শুভেচ্ছা বার্তা
আরসিবি’র এই ঐতিহাসিক জয়ে শুধু ভক্তরাই নন, সিনেমা জগতের অনেক তারকারাও আবেগে ভেসেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা আরসিবিকে অভিনন্দন জানিয়েছেন:

আল্লু অর্জুন: ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন ইনস্টাগ্রামে আরসিবি দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অপেক্ষা শেষ, আমি কাপ জিতেছি। আমরা এই বড় দিনের জন্য ১৮ বছর অপেক্ষা করেছি, অনেক অভিনন্দন আরসিবি।”
কার্তিক আরিয়ান: তিনি বিরাট কোহলির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “অবশেষে ১৮ নম্বর জার্সি এবং ১৮ বছরও, অভিনন্দন বিরাট কোহলি।”
রণবীর সিং: বিরাট কোহলি ও এবিডি ভিলিয়ার্সের একটি ছবি শেয়ার করে রণবীর সিং লিখেছেন, “এটাই সবকিছু।”
ভিকি কৌশল: ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকি কৌশল লিখেছেন, “একজন মানুষ যিনি খেলাকে সবকিছু দিয়েছিলেন, এই মুহূর্ত দীর্ঘদিনের প্রতীক্ষার ফল।”
অর্জুন কাপুর: কাপ হাতে বিরাটের একটি ছবি শেয়ার করে অর্জুন কাপুর লিখেছেন, “বিশ্বাস আর কঠোর পরিশ্রম। ১৮ বছরে যা কিছু হয়েছে তা এখন ফ্যাকাশে মনে হচ্ছে। অভিনন্দন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, জয়ের ১৮ বছর।”
অনন্যা পান্ডে: অভিনেত্রী অনন্যা পান্ডে আরসিবি’র জয়ের একটি ভিডিও শেয়ার করেছেন এবং ভালোবাসা ও হাততালির ইমোজি ব্যবহার করেছেন।
অজয় দেবগণ: ক্রিকেটপ্রেমী অজয় দেবগণ লিখেছেন, “আমি বছরের পর বছর ধরে তোমাকে দেখছি। অবশেষে আরসিবি ইতিহাস তৈরি করেছে। অভিনন্দন বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) পুরো দলকে।”
বিজয় দেবরেকোন্ডা: দক্ষিণী অভিনেতা বিজয় দেবরেকোন্ডাও আরসিবিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “Congratulations to @RCBTweets, all RCB fans ❤️ you have waited with so much energy and passion and love. It’s a happy happy moment to see.”
অনুরাগীদের প্রতি বিরাট কোহলির আবেগঘন বার্তা
১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল ট্রফি জিতে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “এই দল স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে। এমন মুহূর্ত আমি সারা জীবন মনে রাখব। গত আড়াই মাস ধরে আমরা এই সফর পুরোপুরি উপভোগ করেছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আরসিবি অনুরাগীদের, যারা কঠিন সময়ে আমাদের ছেড়ে যাননি। আইপিএল ট্রফিকে বলতে চাই- আমাকে ১৮ বছর অপেক্ষা করিয়েছ তোমাকে নিয়ে উদযাপন করার জন্য। তবে সেই অপেক্ষাও এখন মূল্যবান মনে হচ্ছে।”

আরসিবি’র এই বিজয় কেবল একটি শিরোপা নয়, এটি তাদের দীর্ঘদিনের লড়াই, অধ্যাবসায় এবং কোটি কোটি ভক্তের ভালোবাসার প্রতিচ্ছবি। এই জয় নিঃসন্দেহে আইপিএল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।