IPL-র ‘বাবা ভাঙ্গা’ ইনি! যার উপর বাজি ধরে সেই দলই ফাইনালে ট্রফি জেতে, এবার কোন দলের হয়ে বাজি রাখলেন?

আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ ঘিরে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং পাঞ্জাব কিংসের (পিবিকেএস) মধ্যে উত্তেজনার পারদ চড়ে গিয়েছে। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে বিশ্বখ্যাত কানাডিয়ান র্যাপার ড্রেক আরসিবি’র জয়ের উপর বিপুল অঙ্কের বাজি ধরেছেন, যা ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ড্রেক তার ইনস্টাগ্রাম স্টোরিতে আরসিবি’র জনপ্রিয় স্লোগান ‘Ee Sala Cup Namde’ (এইবার কাপ আমাদের) লিখে বিরাট কোহলির দলের উপর ৬.৪ কোটি টাকার (১.৩ মিলিয়ন ডলার) বাজি ধরার কথা জানিয়েছেন। যদি আরসিবি এই ম্যাচ জেতে, তাহলে ড্রেক প্রায় ১১.১১ কোটি টাকা ঘরে তুলবেন।
তবে, এটিই প্রথমবার নয় যে ড্রেক আইপিএল ফাইনালের উপর বাজি ধরেছেন। গত বছরের আইপিএল ফাইনালে তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) উপর বাজি ধরেছিলেন এবং সেবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। ড্রেকের বাজি ধরা নিয়ে ‘ড্রেক কার্স’ নামে একটি কুসংস্কার প্রচলিত আছে, যেখানে তিনি যে দলের উপর বাজি ধরেন, সেই দল হেরে যায় বলে মনে করা হয়। কিন্তু গতবার কেকেআর জেতার পর এই কুসংস্কার কতটা সত্যি, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এবার আরসিবি’র ভাগ্যে কী লেখা আছে, সেটাই দেখার।
উল্লেখ্য, আরসিবি প্রথম কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, পাঞ্জাব কিংস দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। দর্শকরা এখন ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আইপিএলের শুরু থেকেই দুটি দলই অংশগ্রহণ করছে, কিন্তু কেউই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি। আরসিবি এর আগে তিনবার (২০০৯, ২০১১, ও ২০১৬) ফাইনালে উঠলেও ট্রফি অধরা রয়ে গেছে। অন্যদিকে, পাঞ্জাব কিংস ২০১৪ সালে একবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল। তাই আজ রাতে ক্রিকেট বিশ্ব এক নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে, যা দুই দলের ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি করেছে। আরসিবি সমর্থকরা ‘ইয়ে সালা কাপ নামদে’ স্লোগানকে সত্যি করে তুলতে মরিয়া, আর পাঞ্জাবও তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে বদ্ধপরিকর।