পরম-পিয়ার ঘরে নতুন সদস্য, জামাইষষ্ঠীর দিন পুত্রসন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী
June 1, 2025

জামাইষষ্ঠীর পুণ্য তিথিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) এবং পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সংসারে এল এক নতুন সদস্য। রবিবার, ১ জুন শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী। জামাইষষ্ঠীর দিনে ছোট্ট ‘জামাই’ আসায় চক্রবর্তী ও চট্টোপাধ্যায় পরিবারে খুশির ঢেউ।
চিকিৎসকরা পিয়ার সন্তান প্রসবের জন্য জুন মাসের তারিখ দিয়েছিলেন। মাস শুরু হতেই প্রথম দিনেই ভূমিষ্ঠ হল পরম-পিয়ার সন্তান। জানা যাচ্ছে, মা ও সদ্যোজাত উভয়ই সুস্থ আছেন।
অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের বাবা হওয়ার খবরে দুই পরিবারই আনন্দে আত্মহারা। জামাইষষ্ঠীর এই বিশেষ দিনে এই খুশির খবরে পরমব্রত ও পিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সতীর্থ এবং অনুরাগীরা।