পথ কুকুরের পিঠে চেপে দিব্য ঘুরে বেড়াচ্ছে এক কিশোরী, দেখুন ভাইরাল ভিডিয়ো

হাতি বা ঘোড়ার পিঠে নয়, একটি পথ কুকুরের পিঠে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এক কিশোরী, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। রাস্তার ধারে বসে আরও কয়েকটি কুকুরের সঙ্গে তার খেলার দৃশ্য এবং কুকুরগুলির লেজ নেড়ে আনন্দ প্রকাশ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা জানা না গেলেও, মজাদার এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে বেশ নজর কেড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুরের পিঠে বসে রাস্তা পার করছে এক কিশোরী। দৃশ্যটি দেখে মনে হচ্ছে সে যেন ঘোড়ায় চড়েছে। কুকুরটিও বেশ আনন্দ সহকারে তাকে পিঠে বসিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কুকুরের এমন শান্ত আচরণ দেখে বহু দর্শক মুগ্ধ হয়েছেন।
ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে ‘পশু প্রেমের এক সুন্দর দৃষ্টান্ত’ বলে অভিহিত করছেন। তবে, অনেকেই এই ঘটনার সমালোচনাও করেছেন এবং সুরক্ষার দিকটি তুলে ধরে প্রশ্ন তুলেছেন। কিছু নেটিজেন বলছেন, “এভাবে কুকুরের পিঠে চেপে ঘুরে বেড়ানো খুব নিরাপদ নয়।” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “বিষয়টি কুকুরের জন্য আদৌ স্বস্তিদায়ক নয়!”
View this post on Instagram
বিশেষজ্ঞরা বলছেন, “কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া খুবই স্বাভাবিক। তবে, কুকুরের পিঠে এমনভাবে চেপে ঘুরে বেড়ানো তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি কুকুরটি প্রশিক্ষিত না হয়।” তবে, ভিডিওটি দেখে মনে হচ্ছে, কিশোরী ও কুকুরটির মধ্যে একটি বিশেষ বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে, যা এই দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।