জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের বিয়ের জন্য শুভ দিন কবে কবে পড়েছে জানেন? দেখে নিন এক নজরে

গত ১৩ এপ্রিল শেষ হয়েছে খরমাস, আর তার পর থেকেই হিন্দু ধর্মানুসারে শুরু হয়ে গেছে বিয়ের শুভ মরসুম। জ্যোতিষশাস্ত্র মতে, প্রতি বছর যখন সূর্য ধনু বা মীন রাশিতে প্রবেশ করে, তখন খরমাস শুরু হয়। এই সময়টি বছরে দু’বার আসে এবং প্রতিবারই এক মাস স্থায়ী হয়। এই সময়ে সূর্য উপাসনা অত্যন্ত শুভ বলে মনে করা হলেও, বিবাহ, কেনাকাটা, বাগদান, মুন্ডন, ভ্রমণ, বা পৈতের মতো শুভ কাজ নিষিদ্ধ থাকে।
মূলত, সূর্যদেব গুরু বৃহস্পতির গৃহে প্রবেশ করলে তাঁর তেজ কমে যায়, ফলে সূর্যের অবস্থান দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল অবস্থানের কারণেই খরমাসে কোনো প্রকার শুভ কাজ করা হয় না। তবে ১৩ এপ্রিল খরমাস শেষ হওয়ার পর থেকেই বিবাহের জন্য শুভ সময় শুরু হয়ে গেছে। বর্তমানে চলছে জ্যৈষ্ঠ মাস, এরপর আসবে আষাঢ় মাস, যা বিবাহের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বিবাহের জন্য কয়েকটি শুভ দিন:
জ্যৈষ্ঠ মাসের শুভ বিবাহের দিনগুলি:
১ জ্যৈষ্ঠ, ১৬ মে, শুক্রবার
২ জ্যৈষ্ঠ, ১৭ মে, শনিবার
৩ জ্যৈষ্ঠ, ১৮ মে, রবিবার
৭ জ্যৈষ্ঠ, ২২ মে, বৃহস্পতিবার
৮ জ্যৈষ্ঠ, ২৩ মে, শুক্রবার
৯ জ্যৈষ্ঠ, ২৪ মে, শনিবার
১২ জ্যৈষ্ঠ, ২৭ মে, মঙ্গলবার
১৩ জ্যৈষ্ঠ, ২৮ মে, বুধবার
১৭ জ্যৈষ্ঠ, ১ জুন, রবিবার
১৮ জ্যৈষ্ঠ, ২ জুন, সোমবার
২০ জ্যৈষ্ঠ, ৪ জুন, বুধবার
২৩ জ্যৈষ্ঠ, ৭ জুন, শনিবার
আষাঢ় মাসের শুভ বিবাহের দিনগুলি:
১৯ আষাঢ়, ৪ জুলাই, শুক্রবার
২০ আষাঢ়, ৫ জুলাই, শনিবার
২১ আষাঢ়, ৬ জুলাই, রবিবার
২২ আষাঢ়, ৭ জুলাই, সোমবার
২৭ আষাঢ়, ১২ জুলাই, শনিবার