SPORTS: আইপিএলের প্লে অফে কোন দলের বিরুদ্ধে কারা খেলবে? জেনেনিন কি বলছে অঙ্ক?

ভারত – আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের চারটি দল চূড়ান্ত হয়ে গেছে। বৃহস্পতিবার মুম্বই বনাম দিল্লি ম্যাচের পরই নিশ্চিত হয়ে যায় এই চারটি দল। এই মরসুমে কলকাতা প্লে-অফে উঠতে না পারলেও, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।

প্লে-অফে জায়গা করে নেওয়া দলগুলোর অবস্থান
মুম্বই ইন্ডিয়ান্স: লিগ টেবিলের তলানিতে থেকে যাত্রা শুরু করলেও, হার্দিক পান্ডিয়ার দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা ম্যাচ জিতে তারা প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে পরের পর্বে পৌঁছেছে।

পাঞ্জাব কিংস: ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে উঠে এসেছে। যদি তারা শেষ ম্যাচটি জিততে পারে, তাহলে গ্রুপ পর্বের খেলা শীর্ষস্থানে থেকে শেষ করবে। সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের দলের ফাইনালে যাওয়ার পথ আরও মসজবুত হবে। উল্লেখ্য, পাঞ্জাব কিংস এখনও একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে নেমে গেছে। শেষ ম্যাচে তাদের হায়দরাবাদের কাছে হারতে হয়েছে। বিরাট কোহলি, রজত পাতিদারদের দল আটটি ম্যাচ জিতেছে এবং চারটি ম্যাচ হেরেছে।

গুজরাত টাইটান্স: ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স বর্তমানে শীর্ষে রয়েছে। তবে শেষ পর্যন্ত তারা এই শীর্ষস্থান ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তারা ৯টি ম্যাচ জেতার পাশাপাশি মাত্র চারটি ম্যাচ হেরেছে।

প্লে-অফের সময়সূচি ও ফরম্যাট
আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচটি ২৯ মে, দ্বিতীয় প্লে-অফ বা এলিমিনেটর ৩০ মে, এবং তৃতীয় প্লে-অফ বা এলিমিনেটর ১ জুন অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন।

যদিও প্লে-অফের চারটি দল নির্ধারিত হয়েছে, তবে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ কিছু দলের এখনও ১টি করে ম্যাচ বাকি রয়েছে, আবার কিছু দলের ২টি করে ম্যাচ বাকি।

প্লে-অফের ফরম্যাট:

প্রথমে থাকা দুটি দল কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে।
তিন ও চার নম্বরে থাকা দল দুটির মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোয়ালিফায়ার ১-এ যে দল হারবে, তারা এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে।
এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
আইপিএল ২০২৫-এর এই শেষ লগ্নে এসে এখন টানটান উত্তেজনা, কারণ প্লে-অফের লড়াই আরও তীব্র হতে চলেছে।