Gold: সোনার দামে ফের বড় ধাক্কা, জেনে নিন আজকের বাজারে Gold Rate কত?

টানা কয়েকদিনের পতনের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সোনা প্রেমীরা। এক লক্ষ টাকার মাইলফলক ছুঁয়ে আসা সোনার দাম প্রায় ৯২ হাজার টাকায় নেমে এলেও, আজ বৃহস্পতিবার একদিনেই ১৬০০ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দর। দেশজুড়েই বেড়েছে সোনার দাম।
কলকাতায় আজকের সোনার দাম:
আজ, ২২ মে বৃহস্পতিবার, কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় বেশ খানিকটা বেড়েছে:
২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম: ৯১,৪০০ টাকা।
১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম: ৯৬,১৫০ টাকা।
১০ গ্রাম পাকা সোনার বাটের দাম: ৯৫,৬৫০ টাকা।
এই দামগুলির সঙ্গে প্রযোজ্য জিএসটি (GST) এবং মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে।
গতকালের (২১ মে বুধবার) কলকাতার সোনার দাম ছিল:
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৮৯,৪০০ টাকা।
১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম: ৯৪,০৫০ টাকা।
১০ গ্রাম পাকা সোনার বাটের দাম: ৯৩,৬০০ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য:
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) দ্বারা জারি করা দামগুলি বিভিন্ন বিশুদ্ধ সোনার দাম সম্পর্কে তথ্য দেয়। এই সমস্ত দাম কর (GST) এবং মেকিং চার্জের আগে। IBJA-এর দ্বারা জারি করা হার সারা দেশে বৈধ হলেও, এর দামে জিএসটি অন্তর্ভুক্ত থাকে না। গয়না কেনার সময়, সোনা বা রূপোর দাম বেশি থাকে কারণ এতে কর এবং মেকিং চার্জ অন্তর্ভুক্ত থাকে।
মিসড কলে সোনা ও রূপার দাম জানুন:
খুব সহজে মিসড কলের মাধ্যমেও সোনা ও রূপার সর্বশেষ দাম জানতে পারবেন। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিতে পারেন। অল্প সময়ের মধ্যেই আপনি SMS এর মাধ্যমে হারের তথ্য পেয়ে যাবেন। এছাড়াও, অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়ে সকাল এবং সন্ধ্যায় সোনার দামের আপডেট জানতে পারবেন।