বিশেষ: জিহবা দিয়েই সহজেই ছবি আঁকতে পারেন যিনি, জেনেনিন প্রতিভাধর এই ব্যক্তির নাম?

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এবার নাম উঠেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিক স্টোবার্লের, বিশ্বের সবচেয়ে লম্বা জিহ্বার অধিকারী হিসাবে। ২০২২ সালেই এই অদ্ভূত রেকর্ড গড়েন তিনি। তার জিহ্বার দৈর্ঘ্য ১০ দশমিক ১ সেন্টিমিটার বা প্রায় ৩.৯৭ ইঞ্চি, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।
নিক স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে লম্বা জিহ্বা নিয়ে জন্মেছিলেন এবং বয়সের সঙ্গে সঙ্গে সেই দৈর্ঘ্য আরও বাড়তে থাকে। এজন্য তাকে বাড়তি কোনো কসরত করতে হয়নি গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে। তিনি সহজেই ভেঙে ফেলেন ২০০২ সাল থেকে রেকর্ডধারী ব্রিট স্টিফেন টেইলরের রেকর্ড (৯.৮ সেন্টিমিটার)। ছোটবেলা থেকেই তার এই লম্বা জিহ্বার জন্য নিক সবার বাড়তি মনোযোগ পেতেন।
পেশায় একজন কমেডিয়ান ও সরকারি কর্মকর্তা হলেও, নিক তার লম্বা জিহ্বা দিয়ে যে কোনো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কিছু করতে পারেন। তিনি শুধু নিজের নাকই নয়, এমনকি নিজের কনুইও স্পর্শ করতে পারেন জিহ্বা দিয়ে! আরও অবাক করার বিষয় হলো, তিনি জিহ্বা দিয়ে ছবিও আঁকেন। এর জন্য তার কোনো তুলি কিংবা ব্রাশের প্রয়োজন হয় না। জিহ্বায় র্যাপিং পেপারে মুড়ে রং রেখে ক্যানভ্যাসে ছবি আঁকেন খুব সাবলীলভাবে।
তবে এই লম্বা জিহ্বার কারণে কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীনও হন তিনি। যেমন, দাঁত ব্রাশ করার সময় জিহ্বার জন্য একটু বেশি সময় দিতে হয় তাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, একজন সাধারণ পুরুষের জিহ্বার দৈর্ঘ্য গড়ে ৮.৫ সেমি (৩.৩ ইঞ্চি) হয়। নারীদের ক্ষেত্রে এই দৈর্ঘ্য সামান্য ছোট হয়।
স্বাভাবিকের চেয়ে প্রায় ২ সেন্টিমিটার বেশি লম্বা জিহ্বা নিয়ে নিক স্টোবার্ল সত্যিই এক বিরল বৈশিষ্ট্যের অধিকারী, যা তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি এবং একটি অনন্য বিশ্ব রেকর্ড। তার এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্য এবং তার মাধ্যমে ছবি আঁকার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।