জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে সংজ্ঞাহীন সৌগত, জেনেনিন এখন কেমন আছেন সাংসদ?

বুধবার দিঘায় একটি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী এই সাংসদ। 1 অক্ষয় তৃতীয়া উপলক্ষে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অসুস্থ বোধ করতে শুরু করেন। গাড়ি থেকে নামার পর কর্মীদের সহায়তায় তাকে একটি চেয়ারে বসানো হয়। সেখানেই তিনি জ্ঞান হারান। কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই সফলভাবে তার পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
সৌগত রায়কে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান যে সৌগত রায় এখন ঠিক আছেন, তবে সংক্রমণের আশঙ্কায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১০ মার্চ লোকসভা অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। সংসদের ভিতরেই তার প্রচণ্ড ঘাম হতে শুরু করে। দ্রুত তাকে হুইলচেয়ারে বসিয়ে সংসদ কক্ষ থেকে বের করে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার ইএসজি (ESG) করা হয়েছিল। তবে সেবার কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।