BigNews: ইউনূসকে ভারতের কড়া বার্তা, বাংলাদেশের পোশাকশিল্পে ৩ গুণ ধাক্কা !

সম্প্রতি চিনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেখানে তিনি বাংলাদেশকে বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক বলে উল্লেখ করেন এবং উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের ভৌগোলিক অবস্থান নিয়েও “বোকা বোকা” মন্তব্য করেন বলে অভিযোগ। এই মন্তব্যগুলি ভালোভাবে নেয়নি ভারত।
এরই ফলস্বরূপ, নয়াদিল্লি ঢাকা’কে একটি কড়া বার্তা দিয়েছে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ আর ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনও দেশে পণ্য রফতানি করার সুবিধা পাবে না। এতদিন ধরে বাংলাদেশ এই বিশেষ সুবিধা ভোগ করত।
সূত্রের খবর, মুহম্মদ ইউনূসের ওই মন্তব্যের পরেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লি মনে করছে, ইউনূসের মন্তব্যগুলি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং ভারতের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনকারী।
এতদিন বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে সড়ক ও রেলপথে নেপাল এবং ভুটানের মতো তৃতীয় দেশে পণ্য পরিবহন করত। এই ট্রানজিট সুবিধা আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে, ভারতের এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রফতানি প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে কূটনৈতিক সূত্রে খবর, ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়াই এই পদক্ষেপের মূল কারণ।
আর্থিক বিশেষজ্ঞরা মনে করছে ভারতের এই কড়া পদক্ষেপের ফলে বাংলাদেশের পোশাক শিল্পে ৩ গুন্ ধাক্কা র সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
এই ঘটনা ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কি কোনও প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লির এই কড়া বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও ভৌগোলিক অবস্থান নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য ভারত সহজে মেনে নেবে না। এখন দেখার বিষয়, বাংলাদেশ এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়।