জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি (৭মার্চ ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

মেষ রাশি: আজ অনেকেই আপনার সামনে মিষ্টি কথা বলবেন। স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। তবে, সকলের প্রত্যাশা পূরণ করতে গিয়ে দিশেহারা বোধ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ পরিবর্তন দেখা যেতে পারে।

বৃষ রাশি: অপ্রত্যাশিত আর্থিক প্রস্তাব আসতে পারে। কোনও কিছুতে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। দিনের শেষভাগে ভালো খবর আসতে পারে যা পরিবারে আনন্দ নিয়ে আসবে। ভালোবাসার মানুষ আজ রোম্যান্টিক মেজাজে থাকবেন। আপনার প্রেমের জীবন আজ এক নতুন স্বাদ পেতে পারে।

মিথুন রাশি: দুশ্চিন্তা কমাতে গান শুনুন। আজ আর্থিক বিনিয়োগের সুযোগ আসতে পারে অথবা আটকে থাকা ঋণ ফেরত পেতে পারেন। নতুন প্রকল্পে কাজ করার জন্য অর্থ জোগাড় হতে পারে। সন্তানেরা আপনাকে খুশি করার চেষ্টা করবে। প্রেমের এক নতুন অনুভূতি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবকিছু খতিয়ে দেখার পরেই ফাইল জমা দিন।

কর্কট রাশি: আজ বিনিয়োগে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের যত্ন নিন এবং পছন্দের কাজগুলো করুন। ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার গোপন প্রতিপক্ষ থাকতে পারে যে আপনাকে ভুল প্রমাণ করতে চাইবে।

সিংহ রাশি: না জেনে কাউকে ঋণ দেওয়া উচিত না, ভবিষ্যতে সমস্যা হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন, বয়স্কদের মনে আঘাত লাগতে পারে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকুন এবং আপনার অনুভূতি প্রকাশ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ বিশেষ মুহূর্ত তৈরি হবে।

কন্যা রাশি: পুরনো জিনিস ও গয়নায় বিনিয়োগ লাভজনক হতে পারে। আপনার সঙ্গী সহায়ক হবেন। প্রেমের জীবন আজ অসাধারণ হতে পারে। সৃজনশীলতার অভাব অনুভব করতে পারেন, যা সিদ্ধান্ত গ্রহণে সমস্যা সৃষ্টি করবে। নিজের জন্য সময় বের করা কঠিন হতে পারে।

তুলা রাশি: আজ পরিবারের প্রবীণ সদস্যের আর্থিক সহায়তায় আপনার অর্থ খরচ করার প্রয়োজন হবে না। প্রেম আজ আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে। রোমান্টিক ভ্রমণের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে কারো প্রতি আকৃষ্ট হওয়া আপনার বদনামের কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি: আজ ভাই বা বোনের সাহায্য পেতে পারেন। স্ত্রীর বিষয়ে বেশি হস্তক্ষেপ করলে তিনি বিরক্ত হতে পারেন। সমস্যা এড়াতে তার মতামতকে গুরুত্ব দিন। অবিবাহিতদের কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। সময়ের সাথে সাথে প্রিয়জনদের সময় দেওয়াও জরুরি।

ধনু রাশি: পূর্বে করা বিনিয়োগ থেকে আজ লাভবান হবেন। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। পরিবারের সাথে সময় কাটান, যা মনকে প্রফুল্ল রাখবে এবং দ্বিধা দূর করবে। কাজ থাকলেও প্রেম ও সামাজিকতা আপনার মনকে প্রভাবিত করবে।

মকর রাশি: সাফল্য পেতে হলে সময়ের সাথে সাথে নিজের চিন্তাভাবনার পরিবর্তন করুন। এতে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে এবং ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। সৃজনশীল প্রতিভার সঠিক ব্যবহার অত্যন্ত লাভজনক হতে পারে। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া সংসারে সুখ আনবে। কেউ আপনার প্রশংসা করতে পারে।

কুম্ভ রাশি: আজ ভাইবোনরা আর্থিক সাহায্য চাইতে পারে, তবে তাদের সাহায্য করলে আপনার আর্থিক চাপ বাড়তে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। সন্ধ্যায় সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে ভালো লাগবে। সম্পর্কের পুরনো তিক্ততা আজ দূর হতে পারে। অংশীদারি প্রকল্পে সমস্যা দেখা দিতে পারে।

মীন রাশি: দীর্ঘদিন ধরে ঋণের জন্য অপেক্ষা করে থাকলে, আজ আপনার ভাগ্য সহায় হতে পারে। অন্যরা আপনাকে নতুন আশা ও স্বপ্ন দেখাবে, তবে তা আপনার উদ্যোগের উপর নির্ভর করবে। প্রেমের জীবন গতিময় হবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।