“স্বামী”-র হোয়াটসঅ্যাপ হ্যাক করে সামনে এল চমকে দেওয়া তথ্য! মহিলাদের প্রতারণা করে যৌন নির্যাতন, পুলিশে দিলেন ‘স্ত্রী,

নাগপুরের ২৪ বছর বয়সি এক তরুণী জানাচ্ছেন, তার স্বামী ছিল অত্যন্ত অস্বাভাবিক যৌন চাহিদার অধিকারী। মাঝে মাঝেই স্বামী অদ্ভুত দাবিতে তাঁকে চাপ দিতেন, এমনকি অ্যাডাল্ট ফিল্মের কায়দায় স্ত্রীকে অভিনয় করার জন্য বলতেন। তার এমন আচরণে সন্দেহ হলে, তরুণী স্বামীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেন এবং যা জানলেন তা ছিল চমকে দেওয়ার মতো।
তরুণী জানতে পারেন, তার স্বামী একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করতেন। শুধু তাই নয়, তিনি ওই মহিলাদের যৌন নির্যাতনও করতেন এবং তাদের গোপন ছবি-ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করতেন। এসব তথ্য হাতে পাওয়ার পর তরুণী স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, ৩২ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি ভুয়ো নাম ব্যবহার করে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তিনি নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে বিভিন্ন ধর্মীয় স্থান বা অনুষ্ঠানে নিয়ে যেতেন এবং তারপর মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে গোপনে ছবি-ভিডিও ধারণ করতেন। এইসব ছবি-ভিডিও দিয়েই তিনি মহিলাদের ব্ল্যাকমেইল করতেন এবং তাদের থেকে অর্থ আদায় করতেন।
তরুণী জানান, স্বামীর অস্বাভাবিক যৌন চাহিদা তাকে সন্দেহের দিকে ঠেলে দেয়। এরপর তিনি স্বামীর ফোন ক্লোন করে হোয়াটসঅ্যাপে ঢুকে এই সমস্ত তথ্য সংগ্রহ করেন। তিনি আরও জানান, তার স্বামী শুধু যৌন নির্যাতন করতেন না, মহিলাদের থেকে অর্থও হাতিয়ে নিতেন।
তরুণী এই তথ্য জানার পর, তিনি কিছু ভুক্তভোগী মহিলার সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের পুলিশের কাছে অভিযোগ জানাতে উৎসাহিত করেন। ১৯ বছর বয়সি এক তরুণী সাহস করে পুলিশের কাছে অভিযোগ জানাতে সম্মত হন। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি প্রথমে তাকে ‘সাহিল শর্মা’ নামে পরিচয় দিয়েছিলেন এবং সম্পর্কের পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রতারণা করেন। এমনকি তিনি তার একটি আংটিও বিক্রি করে টাকা নিয়ে চলে গিয়েছিলেন।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, পরিচয় গোপন করে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আদালতে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে।