ঘিবলি আর্টের জাদুতে আপনার পছন্দের টলি তারকারা! চিনতে পারছেন তো?

টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও এবার গা ভাসিয়েছেন জনপ্রিয় ঘিবলি আর্টের ট্রেন্ডে। আট থেকে আশি সকলেই যখন এই জাপানি অ্যানিমেশন স্টাইলে নিজেদের ছবি রাঙিয়ে তুলছেন, তখন টলিউডের তারকারা বা তাঁদের অনুরাগীরাই বা পিছিয়ে থাকেন কেন? সোশ্যাল মিডিয়ায় এখন ছেয়ে গেছে পছন্দের তারকাদের ঘিবলি আর্টের মাধ্যমে তৈরি করা মিষ্টি কার্টুন ছবি। দেখে বলুন তো, আপনি চিনতে পারছেন কোনটি কোন তারকার ছবি?
১/৯: ঘিবলি আর্টের ঢেউ এখন সর্বত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, কেউই বাদ যাচ্ছেন না এই ট্রেন্ড থেকে। টলি তারকাদের অনেক অনুরাগীও তাঁদের প্রিয় তারকাদের জন্য তৈরি করছেন এই মনোগ্রাহী ছবিগুলি।
২/৯: গত বছর গ্রীষ্মকালে সাতপাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি। এঁরা হলেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। তাঁদের ভক্তরা ঘিবলি আর্টের মাধ্যমে তাঁদের পছন্দের জুটিকে তুলে ধরেছেন।
৩/৯: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ একসময় টিআরপি-র শীর্ষে ছিল। আদৃত ও কৌশাম্বির জুটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাঁদের একটি মিষ্টি ছবিও ঘিবলি আর্টের ছোঁয়ায় আরও মায়াবী হয়ে উঠেছে।
৪/৯: টলিপাড়ার আরও এক মিষ্টি জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য চলতি বছরের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাঁ দিকের ছবিটি তাঁদের রিসেপশনের, আর ডান দিকের ছবিটি সম্ভবত শ্বেতার আইবুড়ো ভাতের সাজে।
৫/৯: রিল লাইফের জুটিদের নিয়েও দর্শকদের উন্মাদনার শেষ নেই। বাঁ দিকে ‘কথা’ ধারাবাহিকের সুস্মিতা ও সাহেবের ঘিবলি আর্ট। আর ডান দিকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণা (পল্লবী), সৃজন (রুবেল) এবং ঠাকুমা হেমাঙ্গিনী (লিলি চক্রবর্তী)।
৬/৯: সদ্য শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে ‘চিরদিনই তুমি যে আমার’। বাঁ দিকের ছবিতে দেখা যাচ্ছে এই ধারাবাহিকের তারকা জিতু ও দিতিপ্রিয়াকে। আর ডান দিকে রয়েছে জি বাংলার আরেক জনপ্রিয় জুটি সয়ম্ভূ ও জগদ্ধাত্রী।
৭/৯: রুবেল ও রণজয়ের ভক্তরাও পিছিয়ে নেই। তাঁদের ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের একটি মিষ্টি মুহূর্তকে ঘিবলি আর্টের মাধ্যমে তুলে ধরেছেন অনুরাগীরা।
৮/৯: ঘিবলি আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দিতিপ্রিয়া রায়ের সেই কিংবদন্তী ধারাবাহিক ‘রাণী রাসমণি’-র একটি বিশেষ লুক।
৯/৯: ‘কথা’ ধারাবাহিকের জন্য সুস্মিতা দে-র সেই ন্যাড়া মাথার লুকও দেখা যাচ্ছে ঘিবলি আর্টের মাধ্যমে। আর ডান দিকের ছবিটি অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মেকআপ আর্টিস্ট স্বামী দীপঙ্করের।
কেমন লাগলো আপনার পছন্দের তারকাদের এই ঘিবলি আর্টের অবতার? আপনার সবচেয়ে পছন্দের ছবিটি কোনটি, তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।