সিনেমা সুপারহিট হওয়ার নেপথ্যে কার সবচেয়ে বেশি অবদান থাকে? তথ্য ফাঁস অমিত সাধ ও জিম সরভের

দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে TV9 নেটওয়ার্কের মেগা কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণ। দুই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবারের সেশনেই অংশ নেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা জিম সরভ ও অমিত সাধ। যদিও বলিউডে তাঁদের পথচলা দীর্ঘ নয়, তবুও অসাধারণ অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের হৃদয় জয় করেছেন তাঁরা।
অমিত সাধ প্রথম পরিচিতি পান ‘ফুকরে ২’ ছবির মাধ্যমে, অন্যদিকে জিম সরভের ঝুলিতে রয়েছে ‘নীরজা’, ‘রাবতা’, ‘পদ্মাবত’, ‘সঞ্জু’-র মতো একাধিক সফল সিনেমা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল দু’জনেরই, আর সেই স্বপ্নই বাস্তবে রূপ পেয়েছে মুম্বইতে এসে।
কনক্লেভের মঞ্চে তাঁদের জিজ্ঞেস করা হয়, “একটি সিনেমা সুপারহিট হওয়ার নেপথ্যে কার সবচেয়ে বেশি অবদান থাকে?”
এই প্রশ্নের উত্তরে দুই অভিনেতাই জানান, একটি ছবির সাফল্য কোনও নির্দিষ্ট ব্যক্তির কারণে হয় না, বরং সেটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।
জিম সরভ ও অমিত সাধ বলেন,”একটি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে ওঠে গোটা টিমের পরিশ্রমের মাধ্যমে। পরিচালক, চিত্রগ্রাহক, শিল্পী, সেট ডিজাইনার, টেকনিশিয়ান—সবাই মিলে ছবিটিকে প্রাণ দেন। তাই শুধুমাত্র নায়ক-নায়িকা বা পরিচালকের কৃতিত্ব দেওয়া ঠিক নয়। সাফল্য ভাগ করে নিতে হয় গোটা ইউনিটকেই।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট, সিনেমা শুধু নায়ক-নায়িকাদের জনপ্রিয়তার ওপর নির্ভর করে না, বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল।