৫ লক্ষ টাকার বেশি রয়েছে ব্যাঙ্কে? সাবধান! লুট হতে পারে কিন্তু…

অনেকেই বিনিয়োগের প্রথম ধাপ হিসেবে ফিক্সড ডিপোজিট (FD) বেছে নেন। কারণ, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় এটি কম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের কাছে FD এক নিরাপদ বিকল্প। কিন্তু শুধু নিরাপত্তার কথা ভেবে অন্ধের মতো এফডি করা কি সঠিক সিদ্ধান্ত?

অনেকে ব্যাঙ্কের উপর অগাধ বিশ্বাস রেখে লক্ষ লক্ষ টাকা এফডি করে ফেলেন। যদিও বর্তমান ব্যাংকিং পরিকাঠামোয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ব্যাঙ্কই নির্ভরযোগ্য, তবুও বিশেষজ্ঞরা মনে করেন, একটি ব্যাঙ্কে ৫ লক্ষ টাকার বেশি রাখা উচিত নয়।

কেন? কারণ, ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) ব্যাঙ্কে রাখা অর্থের উপর নির্দিষ্ট পরিমাণ বিমা দেয়। যদি কোনো কারণে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায়, তাহলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়।

FD-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য:
একটি ব্যাঙ্কে ৫ লক্ষ টাকার বেশি এফডি না রাখা ভালো।
DICGC-এর বিমার আওতায় একমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত।
যদি ব্যাঙ্কের কোনো আর্থিক ক্ষতি হয়, তাহলে ৫ লক্ষের বেশি অর্থ ফেরতের নিশ্চয়তা নেই।

বিনিয়োগ করার আগে যথাযথ গবেষণা ও বিশ্লেষণ করা জরুরি। বিনিয়োগের আগে সমস্ত শর্ত ভালো করে পড়ে নিন এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হন।

বিশেষ দ্রষ্টব্য: বিনিয়োগে বাজারগত ঝুঁকি থাকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব নথি ভালো করে দেখে নিন। techinformetix কোনো বিনিয়োগ পরামর্শ দেয় না।