Recipe: সন্ধ্যার খাবারে পাতে রাখুন সুগন্ধি পোলাও, শিখেনিন বানানোর পদ্ধতি

পরিবারসহ উপভোগ করতে পাতে রাখুন সুগন্ধি পোলাও। যেকোনো মাংসের সঙ্গে এ পোলাও দারুণ মানিয়ে যাবে। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. বাসমতি চাল ২ কাপ
২. ঘি ৫ টেবিল চামচ
৩. মাঝারি ২টি পেঁয়াজ কুচি
৪. গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ
৫. লবণ প্রয়োজনমতো
৬. চিনি ৫০ গ্রাম
৭. কাজুবাদাম কুচি ২০ গ্রাম
৮. কিশমিশ ২০ গ্রাম
৯. গরম দুধে ভেজানো এক চিমটি জাফরান
১০. মটরশুটি এক মুঠো
পদ্ধতি: প্রথমে ২০ মিনিট চাল ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে চাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। একটি বড় প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গরম মশলার গুঁড়া দিয়ে ভেজে নিন। পেঁয়াজ বাদামি রং হলে চাল দিয়ে পাঁচ মিনিট ভাজুন।
পরিমাণমতো জল ও লবণ দিয়ে ঢেকে রান্না করুন। এরপর জাফরান ভেজানো দুধ, চিনি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে ভালোমতো নেড়ে ঢাকনা দিয়ে রান্না করুন। ততক্ষণে পোলাও থেকে সুগন্ধ বের হতে থাকবে। এবার ভাত ফুটলে গরম গরম পরিবেশন করুন।