পতাকা উত্তোলন না করেই ফিরতে হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে

দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ গত ২২ শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সকল দেশবাসীর কাছে আবেদন করেন, সকলে যেন তাঁদের বাড়িতে পতাকা উত্তোলন করেন। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার কেন্দ্রীয় সংশোধনাগারে পতাকা উত্তোলন না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

সেখানে আজ পতাকা উত্তোলনের কথা থাকলেও রাজ্যের তরফে কোনও কিছুই জানানো হয়নি জেলকে। যার ফলে সেখানে পতাকা উত্তোলনের কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন গর্বের অনুষ্ঠানকে বাধা দিল সরকার। ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রকে লিখিতভাবে জানানো হবে বলেও জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *