বাড়ছে খরচ! ATM থেকে টাকা তুললেই দিতে হবে এক্সট্রা ফি, ১ মে থেকে নতুন চার্জ কার্যকর

বর্তমানে অনলাইনে লেনদেন বৃদ্ধি পেলেও, নগদ টাকার প্রয়োজন আজও কমেনি। এটিএম থেকে টাকা তোলা অবধি প্রায়ই প্রয়োজন হয়। তবে, নতুন নিয়ম অনুযায়ী ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার খরচ বেড়ে যাচ্ছে।

সম্প্রতি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কগুলিকে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমতি দিয়েছে, যার ফলে ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আর্থিক বা ফিন্যান্সিয়াল ট্রানজাকশনে ফি বাড়ানো হচ্ছে ২ টাকা করে, আর নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ১ টাকা করে ফি বাড়ছে।

এর ফলে, এটিএম থেকে টাকা তোলার জন্য এবার ১৯ টাকা চার্জ কাটা হবে, যা আগে ছিল ১৭ টাকা। এছাড়া, ব্যালেন্স চেক বা অন্যান্য তথ্য জানার জন্য এটিএম ব্যবহার করলে, ৬ টাকার বদলে ৭ টাকা খরচ হবে।

এটিএম ব্যবহারের ক্ষেত্রে, মেট্রো শহরগুলিতে প্রথম ৫টি লেনদেন বিনামূল্যে করা যায়, তবে নন-মেট্রো শহরগুলিতে সর্বাধিক ৩টি লেনদেন নিখরচায় করা সম্ভব। এরপর, এক্সট্রা লেনদেনের জন্য নিজস্ব ব্যাঙ্ক বা অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে ১৭ টাকা করে চার্জ দিতে হবে।

এই নতুন চার্জের নিয়ম আগামী ১ মে থেকে কার্যকর হবে।