অক্ষয় কুমারের মুম্বইয়ে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি, দাম ৬.৬০ কোটির কাছাকাছি

বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) তার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বইয়ের বোরিভালির দ্য ওবেরয় স্কাই সিটিতে অবস্থিত এই দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য মোট ৬.৬০ কোটি টাকার মূল্য নির্ধারণ করেছেন তিনি।

২০১৭ সালের ২০ মার্চ অক্ষয় কুমার এই দুটি অ্যাপার্টমেন্ট কেনেছিলেন। প্রথমটি বিক্রি করছেন ৫.৩৫ কোটিতে এবং অন্যটি ১.২৫ কোটিতে। এই অ্যাপার্টমেন্টগুলিতে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে, যা এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের আরও একটি আকর্ষণীয় দিক।

অক্ষয়ের এই অ্যাপার্টমেন্টগুলো পীয়ূষ শাহ এবং পূরবী শাহ নামের দুজন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে। তবে, অ্যাপার্টমেন্টের ক্রেতারা এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। এমনকি অক্ষয় কুমারের পক্ষ থেকেও এই বিক্রির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

বিপুল সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত অক্ষয় কুমারের এই সিদ্ধান্ত মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে কিছুটা চমক সৃষ্টি করেছে। তবে, অভিনেতার ব্যক্তিগত জীবন এবং সম্পত্তির বিষয়টি তার অনুরাগীদের কাছে সবসময়ই আগ্রহের কেন্দ্রবিন্দু।