IPL-এ ২১ কোটি টাকা ফি পাচ্ছেন বিরাট, কত টাকা ট্যাক্স দিতে হবে তাঁকে জানেন?

ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আইপিএলের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নয়, আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় বিরাট। তিনি একইসঙ্গে সবচেয়ে দামি তারকাদের একজন। এই মরশুমে তাঁর ফি ২১ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলে প্রতি মরশুমে বিরাট পেতেন ১২ লক্ষ টাকা। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তাঁর বেতন এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ৮.২৮ কোটি টাকা। ২০১৪ থেকে ২০১৭ সালে সেটা আরও বেড়ে হয় ১২.৫ কোটি। ২০২১ সাল পর্যন্ত তিনি পেয়েছেন ১৭ কোটি টাকা। এখন সেই বেতন ২৫ কোটি টাকায় পৌঁছবে। গত ১৮ বছরে আইপিএল থেকে কিং কোহলির মোট বেতনের পরিমাণ ১৭৯.৭০ কোটি টাকা।
এটা ছিল বেতনের হিসাব। কিন্তু এই আয়ের উপর বিরাট কোহলিকে কত টাকা আয়কর দিতে হবে, জানেন?
যেহেতু বিরাট আরসিবির কর্মী নন, বরং চুক্তির আওতায় রয়েছেন, তাই তাঁকে ১৯৬১ সালের আয়কর আইনের ২৮ ধারার অধীনে কর দিতে হবে। তিনি আয়করের সর্বোচ্চ স্তরে পড়েন। নতুন কর কাঠামোয় ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হয়। সেই হিসাবে ২১ কোটি টাকার ৩০ শতাংশ হয় ৬.৩ কোটি টাকা।
এর উপর আবার সারচার্জ যুক্ত হবে, কারণ তাঁর আয় ৫ কোটি টাকার বেশি। ৬.৩ কোটি টাকার ২৫ শতাংশ সারচার্জ হিসাবে আসবে ১.৫৭ কোটি টাকা। এর সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা সেস হিসেবে ৪ শতাংশ কর বসবে, অর্থাৎ আরও ৩১ লক্ষ টাকা। সব মিলিয়ে তাঁকে দিতে হবে ৮.১৯ কোটি টাকা।