দিল্লির প্রথম ২ ম্যাচে থাকবেন না লোকেশ রাহুল? ফাঁস DC-র গোপন খবর

আজ, শনিবার সন্ধ্যায় আইপিএলের (IPL 2025) জমকালো উদ্বোধন, আর তার আগেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে বড় ধাক্কা। প্রথম দুই ম্যাচে নাও দেখা যেতে পারে দলের তারকা ব্যাটার লোকেশ রাহুলকে (KL Rahul)। তবে এর পিছনে কোনও চোট-আঘাতের বিষয় নেই, বরং পারিবারিক কারণেই তিনি ছুটি চেয়েছেন।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এবং মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি সম্প্রতি LiSTNR Sport ইউটিউব চ্যানেলে এই তথ্য ফাঁস করেছেন। তিনি বলেন, “দিল্লি ক্যাপিটালস দলে কেএল রাহুল রয়েছে, তবে আমার মনে হয়, প্রথম দুটি ম্যাচে তিনি খেলবেন না। কারণ, রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।”
সূত্রের খবর, রাহুলের কোনও চোট সমস্যা নেই, তবে মার্চের শেষ সপ্তাহে আথিয়া শেট্টির সন্তানসম্ভবা হওয়ার কারণে তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন। যে কারণে দিল্লির প্রথম দুটি ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে।
KL RAHUL set to miss first couple of matches #IPL2025 pic.twitter.com/HS7vQJbUU7
— Sanskar Gupta (@Sanskar7701) March 20, 2025
দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল, রাহুল আগের মরশুমে লখনউয়ের অধিনায়ক ছিলেন। ফলে তাঁর অনুপস্থিতি দিল্লির প্রথম ম্যাচের কৌশলে প্রভাব ফেলতে পারে।
এখন দেখার বিষয়, দিল্লি ক্যাপিটালস রাহুলের অনুপস্থিতিতে কাকে বিকল্প হিসেবে দলে রাখে এবং এই পরিস্থিতিতে দলের কৌশল কী হতে চলেছে।