‘অ্যাডাল্ট ভিডিয়ো’-তে আসক্ত স্ত্রী, ডিভোর্স চেয়ে হাইকোর্টের দ্বারস্থ স্বামী!

পর্নোগ্রাফি দেখা কি অপরাধ? ভারতীয় আইনে স্পষ্ট বলা আছে, যদি কেউ ব্যক্তিগতভাবে, গোপনীয়তা বজায় রেখে প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো দেখেন, তা অপরাধ নয়। তবে এক ব্যক্তির কাছে এই অভ্যাস মেনে নেওয়ার মতো ছিল না! স্ত্রী পর্ন দেখেন ও স্বমেহনে লিপ্ত হন— এই অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দিয়েছিলেন তামিলনাড়ুর এক ব্যক্তি।
কী ঘটেছিল?
এই অদ্ভুত মামলা গড়ায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জিআর স্বামীনাথন ও আর পূর্ণিমার বেঞ্চে। স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী পর্নোগ্রাফির প্রতি আসক্ত। শুধু তাই নয়, তিনি নিজেকে ‘আদর’ করেন বা স্বমেহনেও লিপ্ত হন। স্বামীর দাবি, এটি তাঁর কাছে মানসিক নির্যাতনের সমান।
এর ভিত্তিতে তিনি নিম্ন আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ হলে, তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
কী রায় দিল হাইকোর্ট?
তবে উচ্চ আদালতেও ধাক্কা খেলেন ওই ব্যক্তি। মাদ্রাজ হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়— স্ত্রীয়ের এই অভ্যাস বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে না।
“স্বামীর যুক্তি অনুযায়ী, যদি পুরুষদের স্বমেহন বা হস্তমৈথুন স্বাভাবিক ব্যাপার হয়, তবে মেয়েদের ক্ষেত্রেও সেটি অপরাধ হতে পারে না।”পর্ন দেখার অভ্যাস খারাপ হতে পারে, তবে এটি বিবাহবিচ্ছেদের আইনি ভিত্তি হতে পারে না।”
এই রায়ের ফলে একদিকে যেমন মহিলাদের ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হল, তেমনই আদালত বুঝিয়ে দিল যে সমাজের প্রচলিত ধ্যানধারণা ভেঙে দেখার সময় এসেছে।