SPORTS: অরিজিৎ সিং থেকে শ্রেয়া ঘোষাল, IPL-এ র উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

প্রতিবারের মতো এবারের ‘আইপিএল-২৫’-এর উদ্বোধনী পর্বও হতে চলেছে অসাধারণ আয়োজনে। দর্শকদের বিনোদন দিতে থাকছে চোখ ধাঁধানো পারফরম্যান্স, যেখানে অংশ নেবেন একাধিক খ্যাতিমান তারকা। এবারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
বিশেষ আকর্ষণের মধ্যে থাকছেন সালমান খানসহ বলিউডের একাধিক তারকা। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়াও, জনপ্রিয় আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’কেও পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান তার দল ‘কেকেআর’-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ প্রচারের জন্য মঞ্চে থাকবেন। এছাড়া, ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা এবং সারা আলি খানও এই অনুষ্ঠানে যোগ দেবেন।
সংগীত পরিবেশনায় থাকবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধবন। বিশেষ আকর্ষণ হিসেবে ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানীর সঙ্গে পারফর্ম করবেন।
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বড় বড় ক্রিকেটাররা। ‘আইপিএল’-এর ১৮তম সিজন শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে।
এবারের আসরে ১০টি দল – গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ – মোট ৭৪টি ম্যাচ খেলবে ১৩টি ভেন্যুতে। ২৫ মে অনুষ্ঠিত হবে ‘আইপিএল’-এর গ্র্যান্ড ফাইনাল।