“আপনি মোটা, তাই দ্বিগুণ ভাড়া দিতে হবে”- মহিলাকে দেখেই আজব মন্তব্য চালকের, অতঃপর

হাওড়ার জগৎবল্লভপুরে সম্প্রতি এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে, যেখানে এক টোটো চালকের দাবি নিয়ে শুরু হয় বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডোমজুড় থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপিয়া মান্না নামে এক মহিলা। ডোমজুড়-মুন্সিরহাট রোডের একটি টোটোতে ওঠার পরই চালক তাঁকে জানান, “আপনি মোটা, তাই দ্বিগুণ ভাড়া দিতে হবে।” অবাক হলেও, মহিলা বাধ্য হয়ে চালকের দাবি মেনে নেন।

কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আরেকজন যাত্রী এসে পাপিয়ার পাশের সিটে বসেন। সত্ত্বেও চালক দ্বিগুণ ভাড়া আদায়ের দাবিতে অনড় থাকেন। প্রতিবাদ করতেই শুরু হয় তর্কাতর্কি। চলন্ত টোটোর মধ্যেই কথার লড়াই চরমে পৌঁছায়।

পাপিয়া মান্না বলেন, “আমি গাড়িতে উঠতেই চালক বলল, আপনাকে ডাবল ভাড়া দিতে হবে কারণ আমি মোটা। আমি অসুস্থ, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু যখন অন্য এক যাত্রী উঠল, তখনও চালক বলল আমাকে দ্বিগুণ ভাড়া দিতে হবে। এটা তো সম্পূর্ণ অন্যায়!”

এলাকার লোকজনও ঘটনার প্রতিবাদ জানান, ফলে রাস্তায় যানজট তৈরি হয়।

টোটো চালকও স্বীকার করেছেন যে তিনি দ্বিগুণ ভাড়া চেয়েছিলেন। তবে কেন এমন দাবি, তার যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।