বিশেষ: হোলির পরেই রাহু-কেতুর নক্ষত্র পরিবর্তন, ৩ রাশির জন্য বাড়বে বিপদ

বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহরা সময়ে সময়ে নক্ষত্র ও রাশি পরিবর্তন করে, যার প্রভাব মানবজীবনে স্পষ্টভাবে দেখা যায়। এই বছর দোল পালিত হবে ১৪ মার্চ। আর তার ঠিক দুদিন পর, ১৬ মার্চ সন্ধ্যায়, রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করবে। রাহু পূর্বভাদ্রপদ এবং কেতু উত্তরাফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই পরিবর্তনের ফলে কিছু রাশির জন্য সমস্যা বাড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ওপর পড়বে এর নেতিবাচক প্রভাব।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহু ও কেতুর এই সংযোগ ক্ষতিকর হবে। এই সময়ে কাজ ও ব্যবসায় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। জ্যোতিষীরা এই সময় রাগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন। পুরনো রোগ ফিরে আসার আশঙ্কা রয়েছে। নতুন কোনও কাজ শুরু করা থেকে বিরত থাকাই শ্রেয়।
কন্যা রাশি
কন্যা রাশির জন্যও রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন নেতিবাচক ফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অপছন্দের জায়গায় ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। প্রমোশন বা বেতন বৃদ্ধি আশানুরূপ হবে না। মানসিক অশান্তি থাকবে এবং কোনও কথা নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই নক্ষত্র পরিবর্তন ক্ষতির কারণ হবে। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিনিয়োগ করা সম্পূর্ণ বোকামি হবে। কাজ ও ব্যবসা খুব ধীর গতিতে এগোবে। কর্মক্ষেত্রে জুনিয়র বা সিনিয়রদের সঙ্গে মতভেদ হতে পারে। গাড়ি বা বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে।
জ্যোতিষীদের পরামর্শ
জ্যোতিষীরা জানিয়েছেন, রাহু ও কেতুর এই পরিবর্তনের প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। বিশেষ করে এই তিন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা এবং বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই এই সময়ে উপযুক্ত পদক্ষেপ হবে।
দোলের পর রাহু-কেতুর এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এর প্রভাব কীভাবে প্রকাশ পায়, সেটাই এখন দেখার।