করোনার পর বিনিয়োগে ঝুঁকেছিল তরুণ প্রজন্ম, শেয়ার বাজার ধসেই বাড়ছে উদ্বেগ!
February 28, 2025

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া (AMFI)-র রিপোর্ট অনুযায়ী, শুধু জানুয়ারি মাসেই দেশে নতুনভাবে চালু হয়েছে ৫৬ লক্ষ ১৯ হাজার এসআইপি (SIP)। তবে একই সময়ে বন্ধ হয়েছে প্রায় ৬১ লক্ষ ৩৩ হাজার এসআইপি। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কংগ্রেস এক্স (প্রাক্তন টুইটার)-এ দাবি করেছে, কেন্দ্রের অর্থনৈতিক নীতির উপর সাধারণ মানুষের আস্থা কমছে, যার ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।