সালমানকে নিয়ে হুমকি, ভয়ে সব কাজ আগে ভাগেই করে ফেলতেন সুস্মিতা! মুখ খুললেন নায়িকা

বলিউডের জনপ্রিয় তারকা সুস্মিতা সেন। তাঁর সৌন্দর্য আর অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন রাতারাতি। কিন্তু জানেন কি, একসময় তাঁর হৃদয়ে রাজত্ব করতেন আর কেউ নন, স্বয়ং সলমন খান। ‘বিবি নম্বর ১’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তবে তারও আগে, সলমনের জন্যই তিনি প্রতিদিন বই খুলে বসতেন। কারণটা ছিল একটাই—সলমনের পোস্টার।
এক সাক্ষাৎকারে সুস্মিতা সেই দিনের কথা খুলে বলেছিলেন। তিনি হাসতে হাসতে জানিয়েছিলেন, “ছোটবেলায় হাতখরচের টাকা জমিয়ে আমি সলমন খানের পোস্টার কিনতাম। তখন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি মুক্তি পেয়েছিল। ওই ছবির একটা কাকাতুয়ার ছবিও আমি তুলে রেখেছিলাম, কারণ তাতে সলমন ছিল।” শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, “বাড়ির সবাই বলত, সময়মতো পড়াশোনা না করলে পোস্টারগুলো ছুঁড়ে ফেলে দেবে। আমি সেই ভয়ে তাড়াতাড়ি হোমওয়ার্ক সেরে ফেলতাম। এতটাই ভালোবাসতাম ওকে।”
সুস্মিতা সেন সলমনের প্রতি মুগ্ধ হয়েছিলেন ছোট থেকেই। তখন তিনি ভাবতেও পারেননি যে, একদিন তিনি সেই সলমনের সঙ্গে পর্দায় অভিনয় করবেন এবং বলিউডের অন্যতম শক্তিশালী নাম হয়ে উঠবেন। শুধু সুস্মিতাই নন, বলিউডের অনেক নায়িকার হৃদয়েই একসময় সলমনের জন্য ঢেউ উঠেছিল। কিন্তু ভাইজানের মনের খবর তো সবাই জানে। ৫৯ বছর বয়স হলেও তিনি আজও বিয়ের পিঁড়িতে পা রাখেননি।