OMG! ফলন বাড়াতে ভারতের কৃষকদের হাতে AI টুলস! প্রশংসায় মাইক্রোসফট সিইও

ভারতের কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এবার সেই ছবিই তুলে ধরলেন মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলা। সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার)-এ শেয়ার করা এক ভিডিওতে তিনি এই উদাহরণকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন।
মহারাষ্ট্রের বারামতীর ‘এগ্রিকালচার ডেভেলপমেন্ট ট্রাস্ট’ (ADT) মাইক্রোসফটের এআই প্রযুক্তি ব্যবহার করছে। খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে ড্রোন, স্যাটেলাইট ও মাটির তথ্য বিশ্লেষণ করে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে।
বারামতীর কৃষক সুরেশ জগতপ জানিয়েছেন, তাঁর আখচাষে এআই অত্যন্ত কার্যকরী হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর ফলনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে ইতিমধ্য়েই। ওই কৃষক আরও জানিয়েছেন, আগের থেকে গাছের পাতার দৈর্ঘ্য বেড়েছে, আরও বেশি সবুজ হয়েছে পাত।
এআই-এর মাধ্যমে আবহাওয়া ও জমির পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সময়ে চাষের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। সত্য নাদেলা মনে করেন, এটি কৃষিক্ষেত্রে প্রযুক্তির এক অসাধারণ প্রয়োগ, যা ভারতের কৃষকদের আরও এগিয়ে নিয়ে যাবে।