BigNews: ফের বিস্ফোরক কুনাল ঘোষ, পকেট থেকে বের করলেন বোরোলিন

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবার হাতে বোরোলিন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। আজ তিনি পার্থ চ্যাটার্জি প্রসঙ্গে তাকে সেন্সর করার প্রসঙ্গে বলেন ‘আমি দলের নির্ভরযোগ্য সৈনিক ছিলাম, আছি, থাক। ‘ এরপরেই তিনি তার পকেট থেকে বোরোলিন বের করে বলেন ‘আমি বোরোলিন নিয়ে চলি। জীবনের ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে। আমি কঠিন দিনের সৈনি।’

তার এই মন্তব্যে রাজনৈতিক মহলের মত কুনাল ঘোষ হয়তো পরোক্ষেই দলের শীর্ষ কোনো নেতাকে নিশানা করেছেন।

প্রসঙ্গত,তৃণমূলের মুখ পাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের সামনে মাঝে মাঝেই পার্থ চ্যাটার্জিকে সরাসরি নিশানা করে করেছেন বিভিন্ন মন্তব্য। ED র হাতে পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পর তিনি সেই সুর ছড়িয়েছিলেন সপ্তমে।

আর এবার সেই বিষয় নিয়েই এবার তিনি পড়লেন দলের নিষেধাজ্ঞায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী দলের পক্ষ থেকে কুণালকে সেন্সর করা হয়েছে। আর এই প্রসঙ্গে তিনি আজ বলেন যে তিনি পার্থ চ্যাটার্জি সম্পর্কে আর একটি কোথাও বলবেন না। দলের মুখপাত্র হিসেবে নয় তার সেই মন্তব্য গুলো ছিল একান্ত ব্যক্তিগত বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *