তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, হুঙ্কার ছাড়লেন বিরোধী নেতা

এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আগামী কয়েকদিনে তৃণমূলের আরও কয়েকজন প্রথম সারির নেতাদের হবে একই অবস্থা। এবার এমনি হুঁশিয়ারি দিলেন বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

কিছুদিন আগেই নতুন দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তৃণমূল ত্যাগী ও বিজেপিতে যোগ দেওয়া এই দাপুটে নেতা। আবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ম্রাজ্যের আর্থিক দুর্নীতির বিষয় নিয়ে চিঠি লেখেন। আর এবার তিনি হুগুলির তারকেশ্বরে দলীয় একসভায় তৃণমূলের নেতাদের উদ্যেশে হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষ হবার পরদিনই প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

তিনি মোদিকে চিঠি লিখে দাবি করেছেন রাজ্যসরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার করছে না। এই প্রসঙ্গে তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা সাহা একাধিক প্রকল্পের অনিয়ম।

এছাড়া আমপান ও ইয়াস ঝড়ের সময় কেন্দ্র সরকার যে রাজ্য সরকারকে টাকা দিয়েছিলো তার দুর্নীতির কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *